র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২২ মার্চ দুপুরে র্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন তুষভান্ডার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেসার্স রওশন ফিলিং স্টেশনের সামনে লালমনিরহাট টু রংপুর গামী পাকা রাস্তার উপর ০৪টি অটো তল্লাশি করে ২৭৯ বোতল ফেন্সিডিল এবং ০৪টি অটো জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সবুজ আলী (৩৪), পিতা-মোঃ আজিজুল হক, ২। মোঃ লুৎফর রহমান (২৯), পিতা-মোঃ জব্বার আলী, এবং ৩। মোঃ হাফিজুল ইসলাম (২৮), পিতা-মোঃ নূর ইসলাম, সর্ব সাং-লতাবর, পোস্ট: চাপারহাট, ইউপি-চন্দ্রপুর ১নং ওয়ার্ড, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাটদের’কে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।