রংপুর নগরীতে অপরিষ্কার পরিবেশে খাদ্য প্রস্তুত একই ফ্রিজে রান্না ও বাসি খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে ৭টি প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা করেছে ভোক্তা অধিকার।
সোমবার (২৪শে মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরীর গ্রান্ড হোটেল মোড় ও পায়রা চত্বর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
এসময় অপরিষ্কার পরিবেশে খাদ্য প্রস্তুত, একই ফ্রিজে রান্না ও বাসি খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত হোটেল প্যালেসকে সাত হাজার টাকা, গ্রান্ড হোটেল এলাকায় অবস্থিত স্বপ্ন সুপার শপকে এমআরপি বিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির অপরাধে আট হাজার টাকা এবং পায়রা চত্বর এলাকায় অবস্থিত আল মদিনা শো রুমকে অতিরিক্ত দামে কাপড় বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা সহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা কার্যালযের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ লোকমান হোসেন এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।