রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে


প্রকাশ :

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ু বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ ডিগ্রি এবং নেত্রকোনায় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কি. মি.।

সকাল ৬ টায় ঢাকায় আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৩ মিনিটে।