রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঐক্যতা বজায় রাখতে হবে যেন ফ্যাসিবাদ আর মাথাচারা দিতে না পারে: রংপুরে জোনায়েদ সাকী


প্রকাশ :

রংপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রয়েছে। সেই জোরে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বলেন চট করে ঢুকে পড়বেন, আর ঢুকে পড়ে নাকি তারা ক্ষমতা দখল করবেন। আবার নাকি সবার হিসাবও নেবেন।

আমি তরুণদের বলতে চাই, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল কিংবা গত ৫৩ বছর যে ফ্যাসিবাদী ব্যবস্থা চলেছে সেটি বদলাতে হবে। এর জন্য গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক সংবিধান দরকার। 

সোমবার (৭ অক্টোবর)সন্ধায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৪-এর গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, দেশের নাগরিকেরা ধর্ম, জাতি, লিঙ্গ কিংবা যে কোন রাজনৈতিক বিশ্বাসের হতে পারে। পুরাতন ফ্যাসিবাদী শক্তি দেশের নাগরিকদের উস্কানী দিচ্ছে। এজন্য দেশের মন্দিরে হামলা হয়, মাজারে হামলা হয়, পাহাড়ে অন্য জাতি গোষ্ঠির বাড়িতে আগুন দেওয়া হচ্ছে।দেশে কেউ মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে বিভাজন করেছে, কেউ হিংসা তৈরী করেছে। নতুন করে আরেকটি দল হিংসা তৈরী করতে চাইছে। তাই আমাদের বিভাজন বন্ধ করে প্রতিটি মানুষকে তাদের নাগরিক মর্যাদায় অভিসিক্ত করতে ছাত্র-তরুণদের ঐক্যতা রক্ষা করতে হবে। গণতন্ত্রের জন্য রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।     

গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মুনিরা, জেলা ও বিভাগীয় ডেইরী ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন প্রমূখ। আগে জোনায়েদ সাকী জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন।