ডা: সেলিমা ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে ৬ অক্টোবর থেকে চক্ষু রোগীর পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন ডায়াবেটিক সমিতির লালমনিহাট এর আহ্বায়ক ডা: জাকিউল ইসলাম ফারুকী। এ সময় আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষআমিরুল হায়াত আহমেদ মুকুল, সদস্য সচিব কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমি বীর প্রতিক, (অব:)সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চক্ষু রোগীর পরীক্ষা নিরীক্ষা ও অপারেশন পরিচালনা করেন ডাক্তার এস, এম বরাত- উল ইসলাম,সহকারী ছিলেন বন্যা অধিকারী, অনন্যা রায়, আবু বকর সিদ্দিক, খাইরুল ইসলাম মিঠু।
প্রথম দিনে ৬ জন চক্ষু রোগীর অপারেশন ও ২০ জন রোগীর চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ও চশমা দেয়া হয়।