রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা


প্রকাশ :

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে  মেহের আলী নামে ৫৭ বছরের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী। গ্রেপ্তার মেহের আলী একই এলাকার গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে ওই ছাত্রী আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এসময় পাশে তামাক ক্ষেতে কাজ করতে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে তামাক ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে বৃদ্ধ  মেহেরকে হাতে নাতে আটক করে  গণপিটুনি দেন।  গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টা ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে।