রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আলোচনা সভা


প্রকাশ :

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৫ মার্চ সকালে প্রবীণ ভবন সভাকক্ষে প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম), সোনার বাংলা ফাউন্ডেশন- বাংলাদেশ, আগে দেশ ও ইনার হুইল ক্লাব অফ অগ্রদূত  ঢাকা, ডিস্ট্রিক্ট ৩২৮ এর যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাইগাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশন -বাংলাদেশ এর চীফ মেডিকেল এ্যাডভাইজার বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা:আইয়ুব আলী চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন আগে দেশ এর নির্বাহী পরিচালক ও বাইগাম কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এস. এম শফিকুল ইসলাম কানু, ইনার হুইল ক্লাব অফ অগ্রদূত এর চার্টার প্রেসিডেন্ট ও বাইগাম সহ-সভাপতি  ফরিদা মনি শহীদুল্লাহ।

এসময় বাইগাম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনজু আরা বেগম।সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক আজহারুল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন রেজা  কামাল সহ কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, প্রবীণ হিতৈষী  সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সোনার বাংলা ফাউন্ডেশন -বাংলাদেশ,  আগে দেশ এর কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ  ডাক্তার আইয়ুব আলী চৌধুরী, বিশ্ব কিডনি দিবসে এবারের প্রতিপদ্য বিষয়" আপনার কিডনী কি সুস্থ? দ্রুত সনাক্তকরণ ও কিডনি সুরক্ষা করুন" এর তাৎপর্য, কিডনি রোগ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ, ৫০ বছর বয়স হলেই বছরে অন্তত: একবার কিডনি রোগ পরীক্ষা এবং কিডনির সুস্থতা বিষয়ে  সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।