বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে সুপারিশকৃত স্কাউটার'গণ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর এডহক কমিটির আহবায়ক এইচ এম রকিব হায়দার এঁর সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ারসহ জেলার ৫ উপজেলার স্কাউটার'গণ বক্তব্য দেন।
পরে বিভিন্ন পদে সুপারিশকৃত ১৪জন স্কাউটার'গণ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। তাঁরা হলেন, সভাপতি, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সহ সভাপতি, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, সহ সভাপতি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস, সহ সভাপতি, প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান, মোস্তফা কামাল ও ফরিদ আহমেদ। জেলা কমিশনার মঞ্জুর হোসেন, কোষাধ্যক্ষ মুহাঃ আব্দুল মালেক মন্ডল, সম্পাদকক প্রধান শিক্ষক একরামুল হক, যুগ্ম সম্পাদক সাজেদা আক্তার শিমু, লিডার ট্রেনার প্রতিনিধি (কাব শাখা) মুক্তা লাল রায় ঈশোর, লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট শাখা) আনোয়ারুল হক খাঁন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (কাব শাখা) পদে নির্বাচিত হন সুদীপ্ত কুমার রায়।