রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘটনার মাস ১৭ দিন পর দায়ের করা একটি মামলা নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুন-নবীর বিরুদ্ধেমামলা বাণিজ্যেরঅভিযোগ উঠেছে।চাহিদা মতো টাকা না পেয়েমামলায় অনেক নিরীহ মানুষকে জড়ানো হয়েছে, এমনকিআওয়ামীলীগের মিছিল থেকে হামলারঅভিযোগে দায়ের করা মামলাটিতে বিএনপির লোকজনকেও আসামি করা হয়েছে। ঘটনায় হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবীকে প্রত্যাহারের দাবিতে ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

হাতীবান্ধা উপজেলা কৃষক দলের আয়োজনে সোমবার (১০ মার্চ) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেন বিএনপির নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরন্নবী খন্দকার কাজল, সদস্য সচিব সোহেল তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, মৎস্যজীবী দলের সভাপতি ওবায়দুল হক, কৃষকদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান মতি প্রমুখ।
বক্তরা বলেন, ওসি বাদির যোগসাজসে মামলা রেকর্ড করে আমাদের কৃষক দলের ইউনিয়ন সভাপতি সহ নিরীহ অনেক মানুষকে আসামি করা হয়েছে। শুধু তাই নয় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া রেকর্ডটি প্রমাণ করে মামলার বাদি ওসি টাকার জন্য মামলা বানিজ্যে মেতেছেন। আগামী ৪৮ঘন্টার মধ্যে যদি ওসিকে প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসুচির ডাক দিবো।
বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষক দলের আহবায়ক আমিনুর রহমান বলেন, ওসি বাদির যোগসাজসে মামলা রেকর্ড করে আমাদের কৃষক দলের ইউনিয়ন সভাপতি সহ নিরীহ অনেক মানুষকে আসামি করা হয়েছে। আমরা ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। আগামী ৪৮ঘন্টার মধ্যে যদি ওসিকে প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসুচির ঘোষণা দিবো।
বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, মানববন্ধনে তোলা অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন।  
প্রসঙ্গত, গত ১৮ জুলাই হাতীবান্ধা কৃষি ব্যাংকের সামনে আওয়ামীলীগের একটি মিছিলের ভিডিও ধারণ করার সময় হামলার শিকার হন সাংবাদিক আব্দুর রহিম। ঘটনায় গত মার্চ ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তদন্ত ছাড়া ওসি ওই দিনই মামলাটি নথিভুক্ত করেন। সেই মামলায় বিএনপির পদধারী ২৩ নম্বর আসামি মমিনুর ইসলাম মমিন উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ৪৫ নম্বর আসামি সাহিনুর রহমান ওই ইউনিয়নের নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি। এছাড়া অনেক নিরহ মানুষকে আসামী করা হয়েছে। এই মামলাকে কেন্দ্র করে মামলার বাদির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই রেকর্ডে হাতীবান্ধা থানার ওসির মামলা বানিজ্যের কথোপকথন ভাইরাল হয়। এরপর থেকে উপজেলা শহরজুড়ে চলে আলোচনা সমলোচনার ঝড়।