লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় আলোচিত মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম অবশেষে ধরা পড়েছে। ঘটনার পাঁচদিন পর রোববার (৯ মার্চ) বিকেলে পুলিশের পাতানো ফাঁদে সে ধরা পড়ে।
জানা গেছে, আশরাফুল আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে এলে ডিবি পুলিশ তাকে আটক করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, আশরাফুলকে সোমবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে, ঘটনার দুই দিন আগে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারী কুটিবাড়ী এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নিহত নারীর দ্বিখণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।