রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে কারমাইকেল কলেজ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ


প্রকাশ :

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩ টায় কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ধর্ষণের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে হলে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে রংপুর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেয়া রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুর রউফ বলেন, ধর্ষণের বিরুদ্ধে এখন সারা দেশ স্বোচ্ছার। গেল কিছু দিন ধরে শিশু বাচ্চারাও ধর্ষণের শিকার হচ্ছে। এই ধর্ষণকে রোধ করতে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করার পরামর্শ দেন।  

আগে দুপুরে সময় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন মিছিলটি মেডিকেল কলেজ থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদর্শন করে কলেজে গেটের সামনে শেষ হয়।

বক্তারা বলেন এই সোনার বাংলায় ধর্ষকের কোনো স্থান হবে না ধর্র্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড কার্যকর করতে হবে ।আর আছিয়ার মত যেন কারো এরকম পরিণতি না হয়।