রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৩১১ বোতল ফেনসিডিলসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৬ অেক্টোবর রাতে র‌্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় ধৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে ১হাজার ০৬৫ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ জরিনা বেগম (৪২), স্বামী-মৃত হাসান আলী, ২। মোঃ আসাদুজ্জামান (৪০), পিতা-মৃত জমশেদ আলী সর্ব গ্রাম-ঢাকাইয়াটারী, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এবং ০৫ অক্টোবর রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন জামালপুর গ্রাম হতে ৯৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়জার রহমান (৪৪), পিতা-মৃত ইরফান আলী, গ্রাম-জামালপুর ছারকুড়ি, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর এবং ০৬সেপ্টেম্বর দুপুরে গাইবান্ধা জেলার সদর থানাধীন কুঠিপাড়া এলাকায় ধৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে ১৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোছাঃ মীম (২০), পিতা-মোঃ মুনজুর রহমান, গ্রাম-কুঠিপাড়া বাশবাড়ি, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাদেরকে গ্রেফতার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ।*