রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈশ্বরের মন্ডলী লালমনিরহাটের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত


প্রকাশ :

ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড), লালমনিরহাটের তিন বছর মেয়াদী কমিটির সাধারণ নির্বাচন'২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের ডাকবাংলো রোডে উপাসনালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপাসনালয়ের পালক মিস্টার সচ্চিদা নন্দ বর্ম্মন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মিস্টার চারু চন্দ্র রায় ও মিসেস লাকী ব্যানার্জী।

নির্বাচনে চেয়ারম্যান, সম্পাদক ও কোষাধ্যক্ষসহ  ৯সদস্য কমিটির দুইজন নারী সদস্য ও ৪জন পুরুষ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে মিস্টার তমাল দাস পান ১০৮ ভোট, দীনবন্ধু রায় ৮৭ ভোট, আশীষ দাস ৮৬ ভোট, মিঠুল কর্মকার ৮১ ভোট, চারু রায় ৮০, শষুয়েল বর্মন ৭৭, সুচিত্রা অধিকারী ৭৭, শিউলি অধিকারী ৭৭ ও রমা রায় ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।