রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


প্রকাশ :

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস'২৫ উদযাপন উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যলায়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা আকতার বানুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসনের উপ পরিচালক স্থানীয় সরকার রাজীব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, স্কুল শিক্ষিকা সরমিন আরা হক বিথী, এ্যাড. আঞ্জুমান আরা শাপলা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হোসেন আলী প্রমূখ। সভা

শেষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রম বাস্তাবায়নের জন্য চলতি অর্থ বছরে জেলায় বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য ৫নারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।