প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম), ইনার হুইল ক্লাব, প্রভাষক শুকতারা বেগম এর যৌথ উদ্যোগে ৮ই মার্চ প্রবীণ ভবনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাইগাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুল হক। বক্তব্য রাখেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, সহ-সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক মনজু আরা বেগম, জীবন সদস্য কৃষিবিদ ডক্টর রফিকুজ্জামান মন্ডল, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আবুল মাকসুদ, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন প্রমুখ। সূচনা বক্তব্য রাখেন সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহারুল আলম ভূঁইয়া হক।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপদ্য বিষয় ছিল, সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা,ক্ষমতায়ন নিশ্চিতকরণ। বক্তাগণ নারী দিবসের প্রতিপাদ্যকে সমুন্নত রাখতে নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় বাইগামের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জীবন সদস্যবৃন্দ,নিবাসীবৃন্দ, সংঘের কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।