রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে নীলফামারীর সাবেক এমপি আফতাব ৪ দিনের রিমান্ডে


প্রকাশ :

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার হওয়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মেট্রো পলিটন কোতয়ালী থানার এস আই মোস্তাফিজার রহমান আফতাব উদ্দিনের ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ সোয়েবুর রহমানের আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আগামী ১৮ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত।

আসামী পক্ষের আইনজীবী অ্যাড.ইতফা আক্তার বলেন, সাবেক এমপি আফতাব উদ্দিন একজন বয়স্ক মানুষ। তার বয়স বিবেচনা করে আদালতে তার জামিন ও রিমান্ড বাতিল চেয়ে ছিলাম। বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

এর আগে বুধবার (৫ মার্চ) দিবা গত রাত একটার দিকে নগরীর নিউ সেন পাড়ার একটি বাসা থেকে সাবেক এমপি আফতাবকে গ্রেফতার করে পলিশ।তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিহত করতে অবৈধ ভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।