রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বন্যার্তদের ত্রাণ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের বন্যার্তদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ত্রাণ দেওয়া হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) রাতে ওই ইউনিয়নের ৪৪২ টি বন্যার্ত পরিবারকে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। 

দহগ্রাম ইউনিয়নের বেশি বন্যা কবলিত ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার পরিবারের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল ও জেলা, উপজেলার নেতাকর্মীরা সরেজমিনে গিয়ে এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এসব ত্রাণ সামগ্রী বিতরন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আনিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস আই শাহীন, লালমনিরহাট সদর প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহাগ, আনোয়ার, আদিতমারী উপজেলার প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস আই শাহীন, সেলিম রহমান সিয়াম, কালীগঞ্জ উপজেলার প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুজ্জামান মাহমুদ, মোত্তালিব হোসেন হৃদয়, হাতীবান্ধা উপজেলার প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জহুরুল ইসলাম, আয়ুব আলী আকাশ ও পাটগ্রাম উপজেলার প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রকিব হাসান এবং হাসান জুবায়ের প্রমুখ।