৪ মার্চ ২০২৫
আলুচাষী সংগ্রাম কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক
সাইফুল ইসলাম এক বিবৃতিতে বলেন,এবছর কোল্ডষ্টোর মালিকরা
রাতারাতি প্রতিকেজি আলুর ভাড়া ৮
টাকা করার সিদ্ধান্ত নেয়।যা
গতবছর ছিলো ৪ টাকা।এর
প্রতিবাদে সারাদেশের আলুচাষীরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ
জানিয়ে আলুর ভাড়া কমানোর
দাবি করে।একইসাথে কোল্ডষ্টোর মালিক, আলুচাষী প্রতিনিধি এবং প্রশাসনের ত্রিপাক্ষিক
বৈঠকের আহ্বান জানায় তারা।কিন্তু কৃষি মন্ত্রণালয় আন্দোলনকারী
আলুচাষীদের কোন প্রতিনিধির কথা
না শুনে,একতরফাভাবে বাংলাদেশ
কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের সাথে কথা বলে
আলুর ভাড়া ৬.৭৫
টাকা নির্ধারণ করে দিয়েছে।যা অগণতান্ত্রিক,
অন্যায্য এবং কৃষক স্বার্থবিরোধী।নেতৃবৃন্দ
আরও বলেন,
এবছর আলুর দাম না
পেয়ে সর্বশান্ত হওয়ার পথে আলুচাষীরা।প্রতি কেজি
আলু উৎপাদন করতে খরচ হয়েছে
২০ টাকার উপরে। কোল্ডষ্টোর ভাড়া বেশি হওয়ায়
আলু ষ্টোরেও রাখতে পারছে না। সেই আলু
কৃষকরা উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে
বাধ্য হচ্ছে।আলুচষীরা এই ভাড়া ১.৫০ টাকা করার
দাবি করেছিলো।সেটা না করে কোল্ডষ্টোর
মালিক এসোসিয়েশনের সাথে কথা বলে
৬.৭৫ টাকা আলুর
ভাড়া নির্ধারণ করে কৃষি বিপনণ
অধিদপ্তর বলছে এতে নাকি
কৃষকের উপকার হবে!বাস্তবে এতে
মুনাফা দ্বিগুণ হবে কোল্ডষ্টোর মালিকদের,সর্বনাশ হবে আলুচাষীদের।তাই আমাদের
সংগঠন আলুচাষী সংগ্রাম কমিটি, রংপুর এর পক্ষ থেকে
কোল্ডষ্টোর মালিক তোষণের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান
করছি। এবং আলুচাষী কৃষকের
স্বার্থে নিম্নোক্ত দাবি বাস্তবায়নের আহ্বান
জানাচ্ছি।
দাবিসমূহ:
১.অবিলম্বে প্রতি কেজি আলুর ষ্টোরভাড়া
১.৫০ টাকা করতে
হবে।
২.ধানের মত আলুরও সরকারি
রেট ঘোষণা করে খোদ আলুচাষীদের
কাছ থেকে আলু কিনে
সংরক্ষণ এবং বিদেশে রপ্তানির
ব্যবস্থা করতে হবে।
৩.ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ দিতে হবে।