অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র বির্নিমানের দাবিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে লালমনিরহাটে মানববন্ধন ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় -সুজন- লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে শহরের মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন ও লিফলেট বিতরন করা হয়। সুজনের লালমনিরহাট জেলা কমিটির সহ সভাপতি অধ্যক্ষ আমিনুল হায়াত আহমেদ মুকুলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে জেলা কমিটির সাধারন সম্পাদক আনিছুর রহমান লাডলা,সদস্য অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায়,আবু হাসনাত রানা,তৌহিদুল ইসলাম লিটন বক্তব্য রাখেন।
মানববন্ধনে সুজনের সদস্য শহিদুল হক শহীদ,এরশাদ পলাশ,মাসুম মিয়া,আব্দুল লতিফ মৃধা,খায়রুল কবীরসহ মানববন্ধনে সুজনের সদস্য,শিক্ষক,শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।