রংপুরে বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করা,শুণ্য পদে চিকিৎসক নিয়োগ সহ ৫ দফা দাবীতে ক্লাস-পরীক্ষা ও চিকিৎসা সেবা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেছে মেডিকেল শিক্ষার্থীরা।
শনিবার (১ মার্চ) দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজের শত-শত শিক্ষার্থীরা জড়োহন। এরপর শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে তারা। তাদের এ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন রংপুর মেডিকেল কলেজের মধ্য সারিরচিকিৎসকরা।
সড়ক অরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ কলেজের ইন্টার্ণ চিকিৎস ডাঃ মাহফুজুর রহমান, প্রাইম মেডিকেল কলেজের ডাঃ আবির আহমেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ডাঃ মোঃ রাশিদ সাবাব সহ অন্যরা।
বক্তারা বলেন,সম্প্রতি বিএমডিসি ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রদান সিদ্ধান্তের কারণে চিকিৎসকদের পেশা ও মর্যাদা ক্ষুন্ন হওয়ার শংঙ্কা দেখা দিয়েছে। এটিহলে তৃণমূল পর্যায়ে ম্যাটস শিক্ষার্থী নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করবে এবং অনেক সময় ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হতে পারে। এতে করে চিকিৎসক সমাজের সুনাম ক্ষুন্নহবে এবং পেশার মর্যাদা হারাবে। তাই বিএমডিসি থেকে শুধু মাত্র এমবিবিএস ও বিডিএসপাস শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দেবে, অন্য কাউকে নয়। এ সময় তারা বিএমডিসি’র বিরুদ্ধে করারিট ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শুন্য পদ পূরণ, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বেরমত ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেয়া, প্রতিবছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখা, ডাক্তারদের বিসিএসের বয়স সীমা ৩৪ বছর করা, সকল ম্যাটস ও মানহীন সরকারী-বেসরকারী মেডিকেল কলেজ বন্ধসহ ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদ বিরহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ প্রদান, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধকরা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী থেকে ৫ দফা দাবীতে রংপুরের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা এবং ইন্টার্ণরা চিকিৎসা সেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছে।