রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিনপর সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার


প্রকাশ :

রংপুরের কাউনিয়ায় পূর্ব সক্রতার জের ধরে মাদ্রাসা শিক্ষার্থী দোলা মনি (৪) কে হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।সে সাথে দোলা মনি নিখোঁজের ৪১ দিন পর সেফটি ট্যাংকি থেকে লাশ  উদ্ধার করেছে ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের  সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে  সেনাবাহিনী ।

নিহতের পরিবার ও সেনাবাহিনীর  সূত্রে জানাগেছে, কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের মোঃ দেলোয়ার মিয়ার কন্যা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী দোলা মনি (৪) বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন আগে গত (১৭ জানুয়ারী) বিকালে বাড়ি থেকে উঠানে বের হয়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাকে খুঁজে  না পেলে এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে দোলার বাবা দেলোয়ার।দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলা মনির  খোঁজ না মিললে গত ২৭ ফেব্রুয়ারি  কাউনিয়া ও পীরগাছা  সেনাবাহিনীর  ক্যাম্পে  দেলোয়ার হোসেন  লিখিত অভিযোগ দায়ের করেন । 

রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্ব প্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের  ক্যাপ্টেন  মেহেদী হাসান নিয়নের   নেতৃত্বে একটি  সেনাবাহিনীর চৌকোস টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে দোলা মনির লাশ উদ্ধার করে। এসময় নূরুল মিয়া(৪৫)সুমন মিয়া(২৬) মামুন মিয়া (১৮) সহ ৩ জন কে আটক  করে কাউনিয়া থানা পুলিশের নিকট  হস্তান্তর করে  সেনাবাহিনী।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, নিহত শিশুর পরিবারের মাঝে  হত্যা কারীদের কলহের কারনে এ হত্যাকান্ড হয়েছে। হত্যাকারীরা তাদের আত্মিয় স্বজন।এ ব্যাপারে নিহত শিশুর বাবা মোঃ দেলোয়ার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যা কান্ডের প্রকৃত মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে।