বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বিগত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের সাথে পাকিস্তানের ভালসম্পর্ক ছিলনা। বর্তমান সরকার পাকিস্তানের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কাজ করছে। আমরা সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত।
৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে তিনি (মাশাআল্লাহ) খুশি বলে জানান। এ সময় তিনি সম্পর্ক আরও দৃঢ় হোক এ প্রত্যাশা করেন।শুল্ক মুক্ত পণ্য বাংলাদেশে রপ্তানীতে পাকিস্তান সরকার কাজ করছে। দু’দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে আমরা নানা সুপারিশ পেয়েছি। পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আন্তরিক।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে আমদানী-রপ্তানীকারকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পাকিস্তান হাইকমিশনার এইচ ই সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশের সাথে শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, অর্থনীতি, সংষ্কৃতিসহ দুই দেশের জনগনের সাথে জনগনের সম্পর্ক উন্নয়ন করতে চায়। এর মাধ্যমে দুই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা চাই আগামীতে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করে তাদের পণ্যের বাজার সৃষ্টি করুক।
রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আকবর আলী’র সভাপতিত্বে সভায় রংপুরের আমদানী-রপ্তানীকার করা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নানা সুপারিশ মালা তুলে ধরেন।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার বলেন,বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে।এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে তিনি জানান।
বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যে যে পণ্যের চাহিদা রয়েছে, সেগুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের তিনি অনুরোধ করেন। রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন ।আলোচনা শেষে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এ সময় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে ছবি তোলেন ।
এ সময় রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমির গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খানও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।