রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তামাকজাত পণ্য বিষয়ক কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ লালমনিরহাট-এর বিশেষ বিজ্ঞপ্তি


প্রকাশ :

এতদ্বারা সকল ব্যবসায়ীগণকে জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা’র নির্দেশে সারাদেশব্যাপী মূসক চালান বিহীন অবৈধ তামাকজাত পণ্য সিগারেট, জর্দা, গুল ও সমজাতীয় পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ প্রেক্ষিতে মূসক চালান বিহীন অবৈধ তামাকজাত পণ্য মজুদ, বিক্রয় ও পরিবহন না করার জন্য সকল ব্যবসয়ীগণকে অনুরোধ করা হলো।

অভিযান পরিচালনাকালে কারো কাছে মূসক চালান বিহীন অবৈধ তামাকজাত পণ্য পাওয়া গেলে তা আটক করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইসাথে ভ্যাট আরোপযোগ্য অন্যান্য পণ্যের সকল ব্যবসায়ীগণকে অনূরোধ করা যাচ্ছে যে, যারা এখনও পর্যন্ত ভ্যাট নিবন্ধন গ্রহণ করেননি, তাদেরকে অবিলম্বে অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ ও যথানিয়মে ভ্যাট পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে-

সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ লালমনিরহাট।