লালমনিরহাটের পাটগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (০৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) এর আয়োজনে এসব অনুষ্ঠান উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে করা হয়। এতে সভাপতিত্ব করেন পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক নুরুল ইসলাম।
গুনীজন ও সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক এবিএম নাদিরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহবুবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) পি.এম মামুনুর রশীদ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, পাটগ্রাম বিএম কলেজের অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম টি এন্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মমিনুল হক কোয়েল, আউলিয়ারহাট মাদ্রাসার সুপার আসাদুজ্জামান, পাটগ্রাম ধবলসুতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, কালীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, এমএ ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম, ধবলগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, বৈরাগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা মিথুন, ১ নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা রত্মা, বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমান, আলীমুদ্দীন ছবুর উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদ এ আক্তার জাহান, কাউয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার ভৌমিক প্রমুখ।
আলোচনা সভার আগেম একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।