রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে পাঁচ দফা দাবি নিয়ে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ


প্রকাশ :

রংপুরে পাঁচ দফা দাবি নিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বেরকরে শহীদ মুখতার এলাহী চত্ত্বরে এসে সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। 

এতে বক্তব্য রাখেন,  রংপুর মেডিকেল কলেজ কলেজের ইন্টার্ণ চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান, প্রাইম মেডিকেল কলেজের ডাঃ আবির আহমেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ডাঃ মোঃ রাশিদ সাবাব, আর্মি মেডিকেল কলেজের ডাঃ নাহিদ আল হাসান, প্রাইম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সিবগাতুল ইসলাম সহ অন্যরা। মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে নগরীর কয়েকটি সড়কে তীব্র যান জটের সৃষ্টি হয়। 

শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। পাঁচ বছর মেডিকেলে পড়াশোনা ও এক বছর ইন্টার্নশীপ করে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারি। সেখানে তিন মাস বা ছয় মাসের একটি কোর্স করে কিভাবে ম্যাটস্ ও ডিএমএফ শিক্ষার্থীরা এ পদবী ব্যবহার করতে পারেন। এটা শুধু চিকিৎসক সমাজের জন্য নয় বরং পুরো স্বাস্থ্য খাতকে নিয়ে বড় একটি চক্রান্ত করা হচ্ছে।

সাধারণ মানুষ ম্যাটস্ ও ডিএমএফ চিকিৎসকদের কাছে ভুল চিকিৎসা নিয়ে অসুস্থ হয়েযান আর দোষহয় চিকিৎসকদের। দেশের সাধারণ মানুষকে আমরা জানাতে চাই যে কারা সত্যিকারের চিকিৎসক আর কারা ভুয়া চিকিৎসক। 

এ সময় কর্মসূচীতে বিএমডিসি’র বিরুদ্ধে করা রিট ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও বিএমডিসির রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রী ধারীদের দেওয়া এবং বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শুন্য পদ পূরণ, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মত ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেয়া, প্রতি বছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখা, ডাক্তারদের বিসিএসের বয়স সীমা ৩৪ বছর করা, সকল ম্যাটস ও মানহীন সরকারী-বেসরকারী মেডিকেল কলেজ বন্ধ সহ ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদ বিরহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ প্রদান, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণ ভাবে ম্যাটস বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানানো হয়। 

এ কর্মসূচিতে অংশ নেন রংপুর মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী ।