রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটে আজ (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারেরসভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)। মুখ্য আলোচক ছিলেন ২৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এ এইচ এম মেহেদী হাসান এবং সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

আলোচনা শেষে আনসার ও ভিডিপির বিশেষ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলার আনসার ও ভিডিপির বিপুলসংখ্যক সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যা সমাবেশকে আরও বর্ণাঢ্য করে তোলে।