রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার


প্রকাশ :

রংপুর নগরীতে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীর কাছ থেকে টাকা, মোবাইল ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে নগরীর কামারপাড়া বাসষ্টান্ড এলাকা থেকে দুই ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়। অভিযান চালিয়ে একটি পুকুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছোড়া ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতার ছিনতাইকরীরা হলেন নগরীর আলমনগর এলাকার নিলয় হোসেন তনু (৩৩)এবং নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস(৩৫)।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে দর্শনা যাওয়ার পথে শুটকির আড়তের সামনে মোটর সাইকেলে তিনজন ছিনতাইকারী এক রিকশার গতিরোধ করে। পরে রিকশায় থাকা দুই ছাত্রের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগসহ টাকা ও এটিএম কার্ড  ছিনিয়ে নিয়ে নেন। এসময় তাদের মারধর করে ছিনতাই কারীরা। এমন অভিযোগ পেয়ে তাজহাট থানা পুলিশ দিনভর অভিযান চালায়। অভিযানে ছিনতাই হওয়া দুইটি মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় ছোরাসহ দুই ছিনতাইকারীকে ঢাকা কোচ স্ট্যান্ড কামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।