জীবন সংগ্রামী প্রধান শিক্ষক মোশারফ হোসেনের মহাপ্রয়ান। হঠাৎ করেই যেন সবাইকে চমকে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এভাবে তিনি চলে যাবেন, বিশ্বাসই হয়না।
গতকাল মঙ্গলবার তাঁর ডায়াবেটিস বেড়ে যায়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ভর্তি করা হয় জরুরি বিভাগে। না, ডাক্তাররা তাঁকে বাঁচাতে পারেননি। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
মোশাররফ হোসেন হররাম-কিশামত গোড়ল উচ্চ বিদ্যালয়ের প্রধান। নিজের হাতে গড়ে তুলেছিলেন বিদ্যালয়টি। দীর্ঘ ৩০বছর শ্রম দিয়েছেন বিনা বেতনে। ২০২৪ এর পতিত সরকারের সর্বশেষ এমপিও তে বিদ্যালয়টি বেতন ভাতার অন্তর্ভুক্তির আদেশ হয়। ৭ মাস যাবৎ বেতন পাচ্ছেন। দীর্ঘদিন শ্রমের সুফল পেতে শুরু হলেও ভোগ করে যেতে পারেননি। অনেক দেনা পরিশোধ করা হয়নি। বন্ধু- স্বজন,সহপাটীদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন তিনি। স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ রাত দশটায় অনুষ্ঠিত হবে বলে স্বজনরা জানিয়েছেন।