রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি র‌্যাব-১৩ এর দুটি পৃথক অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

১৭ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোচা ইউপির বারঘড়িয়া সর্দারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।  আফজাল হোসেনের (৫৫) বসতবাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটো তল্লাশি করে ১৮৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম (৩২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহিদুলের পিতার নাম মোঃ সফিয়ার রহমান এবং তিনি লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোচা ইউপির গোর্বদ্ধন এলাকার বাসিন্দা।

অন্যদিকে ১৮ ফেব্রুয়ারি সকালে জেলার কালিগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউপির ৫নং ওয়ার্ডস্থ হররাম (কশালতলা) গ্রামে অভিযান চালায়। ধৃত আসামীর বসতবাড়ির সামনে মাটির রাস্তায় অভিযান চালিয়ে, তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী বলরাম রায় (৩৬) কে গ্রেফতার করা হয়।  আসামী লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার হররাম (কশালতলা) গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম শুকচাঁদ রায়।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এর এই অভিযান মাদক নির্মূলের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।