রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফুঁসে উঠেছে লালমনিরহাটের জামায়াত-শিবির


প্রকাশ :

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফুঁসে উঠেছে লালমনিরহাটের জামায়াত-শিবির। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন।

সমাবেশে জামায়াত-শিবিরের হাজারো নেতাকর্মী অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে সমাপ্ত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ব্যবসায়ী সংগঠনের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, জামায়াতের লালমনিরহাট জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি ও লালমনিরহাট-৩ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ফিরোজ হায়দার লাভলু, শিবিরের সাবেক নেতা ও লালমনিরহাট সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশিদ, সাবেক জেলা আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের টিম লিডার অ্যাডভোকেট আব্দুল বাতেন, সাবেক জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম।

জামায়াতের লালমনিরহাট জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেনায়েল আলম, জামায়াতের লালমনিরহাট পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন, জামায়াতের কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা রুহুল আমীন, হাতীবান্ধা উপজেলা আমীর প্রভাষক হাছেন আলী, লালমনিরহাট সদর উপজেলা আমীর প্রভাষক মাহিবুর রহমান ও আদিতমারী উপজেলা আমীর হায়দার আলী প্রমুখ।