রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বাইগাম এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর


প্রকাশ :

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) ত্রি- বার্ষিক নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব  ও ক্ষমতা হস্তান্তর করা হয়।

আজ ১১ ই ফেব্রুয়ারি সকালে প্রবীণ হাসপাতাল ভবনে বাইগাম এর প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, নবনির্বাচিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, নবনির্বাচিত কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক,স্বচ্ছ  বাইগাম পরিচালনা,  প্রবীণ হাসপাতালকে আধুনিক হাসপাতাল রূপান্তর  ও নিবাসীদের উন্নত সেবার প্রদানে প্রতিজ্ঞা ব্যক্ত করেন। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকের নিকট  দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাইগাম পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল লোকমান গনি।