জেলা প্রশাসন লালমনিরহাটের আয়োজনে 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' স্লোগানে লালমনিরহাটে তারুণ্যর উৎসব -২০২৫ মিনি ম্যারাথন ও বাইসাইকেল রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র লালমনিরহাট থেকে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ওই ম্যারাথন ও বাইসাইকেল রেস এর উদ্ভোদন করেন। পরে শহরের কালেক্টরেট মাঠে বিসিক উদ্যেক্তা মেলায় এসে তা শেষ হয়। এসময় নতুন বাংলাদেশ বির্নিমানে তারুণ্যের উৎসব বিসিক মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
১০ দিন ব্যাপী এই মেলায় থাকছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের স্টল, চারু ও কারো পণ্যের স্টল, পাট ও পাটজাত পন্যের স্টল, স্থানীয় পিঠা পুলির স্টল, এছাড়াও থাকবে জেলার বিভিন্ন লোকজ ঐতিহ্যের চেয়ে প্রদর্শনী ও ছাত্র- জনতার গন- অভ্যুত্থানের উপর বিভিন্ন প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মেলা জেলার তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন মেলাট আয়োজকরা।