রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা


প্রকাশ :

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির ডাকা আন্দোলনে ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

রবিবার (৯ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে তিনি বলেন, "তিস্তা নদীর ন্যায্য হিস্যা আমাদের অধিকার। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে যে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবে। এ কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।"

তিনি আরও জানান, আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমের সামনে তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা তীরবর্তী এলাকায় বাজার গড়ে উঠবে, যা দুই কোটি মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জিয়া পরিষদের হাতীবান্ধা উপজেলা সভাপতি ও দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন,জাতীয় পাটির সভাপতি আবুল কাশেম,কমরেড শওকত হোসেন আহম্মেদ,প্রধান শিক্ষক (অবঃ)আলহাজ্ব এমজি মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়।তিস্তা মহাপরিকল্পনার দাবিতে আন্দোলন তীব্রতর করার ঘোষণা দিয়েছেন নেতারা।