দিনাজপুরে র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৩৩৬০ পিস অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি বিশেষ দল ৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ২:০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানাধীন জয়পুর ইউনিয়নের আদিবাসী ফকিরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি সুকুলা বাসকি ওরফে সুজন মেকার (৩৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষ থেকে ৩৩৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।