রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সদর উপজেলার রাজপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধে আহত ১, থানায় অভিযোগ


প্রকাশ :

সদর উপজেলার রাজপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে আসাদুজ্জামান দুলু (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম গত ৫ ফেব্রুয়ারি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আঞ্জুয়ারা বেগম উল্লেখ করেন, তার স্বামী আসাদুজ্জামান দুলু (সাং- চর খলাইঘাট, ওয়ার্ড নং-০১, ইউপি- রাজপুর, থানা ও জেলা- লালমনিরহাট) এবং একই এলাকার কয়েকজনের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে বিবাদীরা বিভিন্ন সময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ ও হুমকি দিয়ে আসছিল।

গত ২ ফেব্রুয়ারি ২০২৫ ইং, দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের সময় আসাদুজ্জামান দুলু তার বাড়ির পশ্চিম পাশে আবাদি জমিতে অবস্থান করছিলেন। এ সময় বিবাদী নয়ন (২৫), আজিজুল হক (২২), মো. রেজাউল (২৫), মো. আমিনুল ইসলাম (৪৫) এবং আজেনা বেগম (৫০) হাতে লোহার রড, গাছের ডাল ও কোদাল নিয়ে সেখানে আসে। ৪ নম্বর বিবাদীর নির্দেশে ১ নম্বর বিবাদী কোদাল দিয়ে জমির আইল কেটে ফেলে।

এ বিষয়ে দুলু প্রতিবাদ জানালে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারমুখী আচরণ করে। একপর্যায়ে তাদের মধ্যে সংর্ঘষ বাধে। পরে  আসাদুজ্জামান দুলুকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার জন্য ভর্তি করা হয় (ভর্তি রেজিস্ট্রেশন নম্বর: ১০২৮/১৬, তারিখ: ০২/০২/২০২৫ ইং)।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী বলেন, "অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"