রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে অনির্দিষ্ট কালের জন্য পেট্রোল পাম্প বন্ধে ডিজেল না পাওয়া সেচ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা


প্রকাশ :

রংপুরসহ উত্তরাঞ্চলে অনির্দিষ্ট কালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণায় বোরো ধান রোপন শুরু হওয়ায় ডিজেল না পাওয়া সেচনিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এতে করে বোরো ধান রোপন বিলম্বিত হচ্ছে।সেই সাথে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। পাম্প গুলোতে তেল বিক্রি বন্ধরাখায় তারা নির্ধারিত গন্তব্যে যেতে পারেনি। দূর্ভোগ লাঘবে অবিলম্বে সমস্যা সমাধানের দাবী ভূক্ত ভোগীদের। 

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল থেকে রংপুর বিভাগের প্রায় সাড়ে তিন‘শ পাম্পে তেল বিক্রি বন্ধ রেখেছেন পাম্প মালিকরা।এতে করে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস-ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন পাম্পে তেলনা পেয়ে ঘুরে গেছেন। উত্তরবঙ্গে আগাম বোরোধান রোপন শুরু হওয়ায় ডিজেল না পাওয়া সেচনিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এতে করেআগাম বোরোধান রোপনবিলম্বিত হচ্ছে।

নগরীর শাপলা পাম্পে আসা মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বলেন, কাল রাতে মোটর সাইকেলের তেল শেষ হয়ে গিয়েছে। মিঠাপুকুরে কাজে রজন্য যাওয়ার কথা। কিন্তু পাম্পে এসে দেখলাম তেল বিক্রি বন্ধ। খোলা বাজারেও তেল নেই। এখন জরুরী কাজে গন্তব্য স্থলে যেতে পারছিনা। পাম্প মালিকদের সাথে কার ঝামেলা হয়েছে তা আমরা জানিনা। মাঝে শুধু আমাদের দূর্ভোগে পড়তে হয়েছে। 

পিকআপ চালক শাকিল আহমেদ বলেন, পাম্প বন্ধ হওয়ারকারণে তেল নিতে পারি নাই। তাই আজ কোন ভাড়া খাটা সম্ভব হচ্ছেনা। আজ উপার্জন ছাড়াই থাকতে হবে। আমি চাই দ্রুত এই সমস্যা কেটে যাক। 

শাপলা চত্ত্বরের ইউনিক পাম্পের দায়িত্বরত পরিতোষ চক্রবর্তী বলেন, পাম্প বন্ধরাখার বিষয়ে কিছু জানিনা। যেহেতু মালিক ফোন করে পাম্প বন্ধরাখতে বলেছে, তাই রেখেছি। 

এ ব্যাপারে রংপুর পেট্রোল পাম্পওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, আমাদের দাবীর বিষয় নিয়ে আলোচনা চলছে। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।

রংপুরের কাউনিয়া উপজেলার প্রান্তিক চাষী মানিক মিয়া বলেন,বোরো ধানের চারা রোপন করতে জমিতে সেচ প্রয়োজন।তাই ডিজেল নিতে পাম্পে গিয়ে দেখি তারা পাম্ম বন্ধ করে রেখেছে।এখন আমরা দারুন বেকায়দায় পড়েছি। একথা আরো অনেক কৃষক বলেছেন। 

উল্লেখ্য, মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্পওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মোঃ মিজান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল জানান, নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্ব ঘোষণা, নোটিশ বা চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য তেল উত্তোলন, বিপণন বন্ধ এবং পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।