রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান


প্রকাশ :

 লালমনিরহাট আদিতমারীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে।

 বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে,উপজেলার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে  শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক আব্দুস সোবহান,আসাদুজ্জামান রুপম,বদিউজ্জামান মিঠু,মশিউর রহমান সুমন,নিগার সুলতানা,শামীম আলম, আ ফ ম মিজানুর রহমান ইবনে কাজেম ও ফারুক হোসেন প্রমূখ। বক্তব্যে শিক্ষকরা বলেন,আমরা বৈষম্যর শিকার,যোগ্যতা থাকা সত্তেও প্রাথমিক শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে নতুন বাংলাদেশ অর্ন্তবর্তি সরকারের কাছে বাস্তবায়নে অনুরোধ জানান। মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর নিকট নিঃশর্ত ১০ম গ্রেড দাবীতে স্বারকলিপি প্রদান করেন।