রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার(২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে হাতীবান্ধা উপজেলা নিজ গ্রামের বাড়ি পূর্ব সিন্দুর্না পাঠানবাড়ি থেকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।ফাহিম শাহরিয়ার খান জিহান সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলীমুদ্দিন ডিগ্রী কলেজের (অবঃ)অধ্যক্ষ সরওয়ার হায়াত খানের পুত্র ।

লালমনিরহাট শহরে বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি” ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের ওই সাবেক সভাপতিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি জিহানকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।