রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বেরোবিতে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশ :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ২০২৫ এর উদ্‌বোধন করা হয়েছে। রবিবার (২রা ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ছাত্র ও ছাত্রীদের পৃথক পৃথক দল অংশগহণ করছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ক্রীড়া চর্চা ছাত্র-ছাত্রীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং মানসিক বিকাশে সহায়তা করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে তিনি এই ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান।

উদ্‌বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। এছাড়া বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ তানজিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।