লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাটারহাট শামসুদ্দিন-কমরউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক খালেকুজ্জামান গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি স্ত্রী সহ মোটরসাইকেলে সৈয়দপুর কলেজে অধ্যয়নরত ছেলেকে দেখে কালীগঞ্জ ভুল্লারহাটে বাড়ি ফিরছিলেন। ৩১জানুযারি বিকাল ৪টার দিকে রংপুরের কাছে একটি কারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়।এতে ঘটনাস্থলেই খালেকুজ্জামান নিহত হয়। স্ত্রী রওশন আরা সাজি গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। রওশন আরা হাজরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এসব তথ্য স্থানীয় ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন নিশ্চিত করেছেন।
নিহত খালেকুজ্জামানের লাশ আজ( ১ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তার নিজবাড়ি ভুল্লারহাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।