রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে অটিজম ও এনডিডি শিশু ও ব্যক্তিদের নিয়ে তারুণ্যের উৎসব -২০২৫ অনুষ্ঠিত


প্রকাশ :

 সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র শীর্ষক প্রকল্প নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট কালীগঞ্জ, অটিজম ও এনডিডি শিশু ও ব্যক্তিদের নিয়ে তারুণ্যের উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারি,বৃহস্পতিবার লালমনিরহাট অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র সম্মেলন কক্ষ কালীগঞ্জে পালিত হয় অনুষ্ঠানটি।

উক্ত অনুষ্ঠানে কালীগঞ্জ সেবাদান কেন্দ্রের সেবাগ্রহীতা অর্ধশতাধিক অটিজম শিশু ও স্থানীয় করিমপুর নুরজাহান- শামসুন্নাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালীগঞ্জ সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক সামিউল মসনবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি,সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল আলীম ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কদরতে মেহেরবান মিঠু প্রমূখ। ব্যাতিক্রমধর্মী এমন উৎসবে অংশগ্রহনে আপ্লুত হয়েছেন সেবাগ্রহীতা, অভিভাবক ও শিক্ষার্থীরা।