সরকারি-বেসকারি সেবা প্রতিষ্ঠানে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন লালমনিরহাট এর সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
আজ (৩০ জানুয়ারি ২০২৫) লালমনিরহাট জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট যৌথ উদ্যোগে জেলা মডেল মসজিদ ও সাস্কৃতিক কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত “জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়” বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণ এ অঙ্গীকার করেন। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় অর্ধ শতাধিক অংশগ্রহণকারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান। এতে জাতীয় শুদ্ধাচার কৌশলের গুরুত্ব, প্রেক্ষাপট, অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস এবং টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালা অংশগ্রহণকারীগণ শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা প্রনয়ণ করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার বলেন “বত©মান বৈষম্যহীন বাংলাদেশ বিনি©মানে জন্য জাতীয় শুদ্ধাচার অনেক গুরুত্বপূন© বিষয়। টেকসই উন্নয়ন স্থায়ীত্বশীল করতে হলে স্বচ্ছতা ও শুদ্ধাচারের কোন বিকল্প নেই। সরকারি-সেরকারি সকল প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করার জন্য তথ্য পাওয়ার সহায়ক পরিবেশ তৈরি করে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করা প্রয়োজন। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে জবাবদিহিতার আওতায় এনে দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা প্রদানের সুযোগ ও সম্ভাবনা তৈরি করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি ক্যাপ্টেন অবঃ আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত এবং বিভিন্ন অফিসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য ব্যাক্তিবর্গ।