রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে অলি উদ্দিন -মেহেরুন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান


প্রকাশ :

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অলি উদ্দিন আহমেদ এর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ২৮ শে জানুয়ারি অলিউদ্দিন মেহেরুন ফাউন্ডেশন এর উদ্যোগে লোহাকুচি স্কুল এন্ড কলেজ এবং লোহাকুচি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ক্লাসে প্রথম, দ্বিতীয়,ও তৃতীয়  শ্রেণীর কৃতি ৩০জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষে লোহাকুচি স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক কুমুড়িরহাট  হাই স্কুল এন্ড কলেজের প্রশাসক কামরুল ইসলাম কাজল। সাধারণ সম্পাদক করিম উদ্দিন সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় এর প্রভাষক রবিউল ইসলাম। লোহাকুচি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এমেলিয়া  গিনি, চন্দ্রপুর হাইস্কুলে সরকারি প্রধান শিক্ষক গোলাম রাব্বী মোহাম্মদ  রাফিউদ্দৌলা,  লোহাকুচি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সোহরাব হোসেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক গজেন্দ্র নাথ রায়। বৃত্তিপ্রদান  অনুষ্ঠানে ২টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অলিউদ্দিন মেহেরুন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণ, পবিত্র ঈদুল আযহা ও ঈদুল ফিতরে অসহায় মানুষকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান, কিডনি রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান সহ অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতে অলিউদ্দিন মেহেরুন ফাউন্ডেশন আরো বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।