সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হযরত বুড়া পীর(রহ:) মাদ্রাসায় মত বিনিময় সভা


প্রকাশ :

গত ২৮শে জানুয়ারি বিকেলে কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ফকিরটারি গ্রামে প্রতিষ্ঠিত বুড়াপীর(রহ:) নূরানী মাদ্রাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে  সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা গেরিলা লিডার ডক্টর  এস এম শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন মাদ্রাসার  সম্পাদক মোখলেছার রহমান, যুগ্ম সম্পাদক নুরুন্নবী, কোষাধ্যক্ষ আইয়ুব আলী প্রমূখ। এতে মাদ্রাসার হাফেজ, শিক্ষক,  শিক্ষার্থী, মহিলা ও পুরুষ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় পহেলা  ফেব্রুয়ারি থেকে শিশুদের  জন্য সকাল ৯ টা থেকে দুপুর বারোটা।  প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য দুপুর ১২ টা থেকে ৪ টা পর্যন্ত ক্লাস চলবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় পহেলা রমজান থেকে ৩০ শে রমজান পর্যন্ত এলাকায় মহিলাদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  এতে মহিলারা স্বত:স্পুর্ত ভাবে কুরআন শিক্ষায়  অংশ গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।