মঙ্গলবার (২৮শে জানুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলার মালগাড়া গ্রামে প্রতিষ্ঠিত মেহেরুন নেছা হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় বিল্ডিং-এর ভিত্তি স্থাপন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মালগাড়া জামে মসজিদের সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব রমজান আলী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু,সাবেক ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ মাহমুদুল ইসলাম, গোলাম মোস্তফা, প্রভাষক রবিউল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিগণ। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মুনাজাত পরিচালনা করেন মালগাড়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম রব্বানী।
এই ভবনটি নির্মাণের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ ও পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।