রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আজ থেকে লালমনিরহাট জেলা ইজতেমা শুরু


প্রকাশ :

লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে তিন দিন ব্যাপী শুরু হয়েছে জেলা ইজতেমা। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইজতেমা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, টঙ্গীর বিশ্ব ইজতেমার পরেই উত্তরবঙ্গের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত লালমনিরহাট জেলা ইজতেমা। এ ইজতেমায় ধর্মের আলোকে বয়ান করবেন ঢাকার কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০ জন আলেম। এতে রংপুর বিভাগের ৮টি জেলার প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহন করবেন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জন্য ১শত টির বেশি শৌচাগার, গোসলখানা ও অজুখানা বসানো হয়েছে। এছাড়া অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন। আগামী শনিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে। 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা সুষ্ঠুভাবে হয়, সেজন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ইজতেমা মাঠের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে।