লালমনিরহাট জেলার সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজের নবীন বরণ,সাস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী সোমবার (২৭ জানুয়ারী) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকারর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল।
বিদ্যালয়ের শিক্ষার্থীর ফাল্গুনি ও তুবার সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক আসাদুজ্জামান রুবেল। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের একাদশ শ্রেনীর শিক্ষার্থী মিরাজ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী রিফাত, ইংরেজি বক্তব্য রাখেন দশম শ্রেনীর শিক্ষার্থী মাইশা ফাহমিদা নকশী প্রমূখ ।
এ সময় ইলিশ পদক প্রাপ্ত স্কাউটার ও স্কাউটসের জেলা সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামসে আরা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামালের সহধর্মিণী হাসিনা কামাল,উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী আকলিমা সরকার,বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ নজরুল ইসলাম মঞ্জু, স্কাউটসের সম্পাদক মফিদুল ইসলাম মোহন প্রমূখ।
এর আগে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদেরকে রজনী ফুলের স্টিকার ও ফুলের পাপড়ী ছিটিয়ে অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়।
পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শেষে গত রোববার (২৬ জানুয়ারী) অনিষ্ঠিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৫ টি ইভেন্টের বিদ্যালয়ের ছাত্রী,শিক্ষক ও শিক্ষীকা অংশগ্রহনে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন।