বৈষম্যবিরোধী
আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় আল-আমিন হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার
(৩ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো.
আহসান হাবীব তাকে এ মামলায়
গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে
ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম
তাকে এ মামলায় গ্রেপ্তার
দেখান।
মামলার
অভিযোগ বলা হয়েছে, বৈষম্যবিরোধী
আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা পালিয়ে গেলে ৫ আগস্ট
রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র
জনতা। এসময় বাড্ডা থানার
পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের কর্মীদের এলোপাতাড়ি হামলা ও গুলির মুখে
পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল-আমিন
হোসেন। এ ঘটনায় বাড্ডা
থানায় বাদী হয়ে মামলাটি
দায়ের করেন আল আমিনের
মা।