রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তিস্তা স্পার বাঁধে কবি সাহিত্যকগণের মিলন মেলা


প্রকাশ :

সাহিত্য - সংস্কৃতির শুদ্ধতায় দৃঢ় হোক সম্প্রীতি ' এই প্রতিদাপ্যে লালমনিরহাট সাহিত্য  - সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি সাহিত্যিকগণের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া তিস্তা ২নং স্পার বাঁধ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি ও লেখক সরমিন আরা হক বীধি, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মঞ্জুরুল হক, কবি ও সাহিত্যিক ইয়ার আলী, উপদেষ্টা লিয়াকত আলী ভুঁইয়া, বেতার শিল্পী শিক্ষক তরনী কান্ত অধিকারী, সংসদের সহ সভাপতি ইসমত আরা, কবি আব্দুল লতিফ মৃধা, ছড়াকার স ম শহীদ, কলেজ শিক্ষক তহমিনা বেগম ইলা, বেতার শিল্পী ও রংপুর সরকারি কলেজের শিক্ষক শফিকুর রহমান, বিদ্যালয় শিক্ষক জেসমিন নাহার,  সংসদের উপদেষ্টা - আতাউর মালিক, খান মোহাম্মদ মুজাহিদ, লীমা রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব মোস্তাক মুকুল, কবি হায় হাফিজ।

অনুষ্ঠান পরিচালনা করেন, লালমনিরহাট সাহিত্য  - সংস্কৃতি সংসদ এর সম্পাদক ইশরাদ জামিল। অনুষ্ঠানে বক্তারা বক্তব্যের পাশাপাশি আবৃত্তি করেন।  অনুষ্ঠানে ছড়া - কবিতা আবৃত্তি,  গান পরিবেশন, গুণীজন সম্মাননা, নতুন কমিটি গঠন ও সংকলন - গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলার কবি - সাহিত্যেক মিলন মেলায় পরিনত হয়। পরে  কবি দেলোয়ার হোসেনকে সভাপতি ও  সরমিন আরা হক বীধিকে সম্পাদক নির্বাচিত করে ২৫সদস্য বিশিষ্ট সাহিত্য  - সংস্কৃতি সংসদ লালমনিরহাট জেলার কমিটি গঠন করা হয়।