লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মারকাযুল কুরআন আল ইসলামি মাদ্রাসায় নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরন ও অভিভাবক সমবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান শুরুতে নবাগত শিক্ষার্থীদের কে রজনীগন্ধা ফুল দিয়ে বরন করা হয়।
এ উপলক্ষে আজ শনিবার সকালে মাদ্রাসার মাঠে মাদ্রাসার সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাতীবান্ধা সরকারি এস এস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের (অবঃ) প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান,প্রতিষ্ঠান পরিচালক পরিষদের সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী, তাজুল ইসলাম, আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হান্নান,প্রভাষক গোলাম রসুল ডাবলু,অভিভাবক সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম রিকো, প্রতিষ্ঠানে মুহতামিম (অধ্যক্ষ)মাওলানা কোরবান আলী প্রমুখ।অনুষ্ঠান শেষে শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত বিভিন্ন প্রকার ভেদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।